যমরাজ যে ব্যক্তির বদনে, মস্তকে ও কর্নে তুলসীদল নিরীক্ষন করেন, তদীয় পাপ মার্জ্জনা করিয়া থাকেন ৷ শতচান্দ্রায়ন না করিলেও ত্রিসন্ধ্যা তুলসীদল ভক্ষন দ্বারা তদপেক্ষা অধিকতর দেহশোধন হয় ৷ তুলদল ভক্ষন করিলে দেহাবসানে পাতকীর ও শুভগতি প্রাপ্তি হয় এবং চন্ডালেরও দেহস্থ পাপ একবারে ভস্মীভূত হইয়া যায় ৷ শুক্ল ও কৃষ্ণবর্ণ গঙ্গা যমুনার জল যেমন নিখিল পাপ দূর করে, তদ্রুপ তুলসীদল ভক্ষন দ্বারাও অখিল কামনা পূর্ণ হয় ৷ প্রবল অগ্নি দ্বারা কাননাদি দাহের ন্যায় তুলসীদল ভক্ষন দ্বারা অখিল পাপ ভস্মীভূত হইয়া থাকে ৷ প্রত্যহ হরিভক্তিতে নিরত থাকিলে যেরূপ পাপ ধ্বংস হয় তদ্রুপ তুলসীদল ভক্ষন করিলেও অর্জিত সমস্ত পাতক নষ্ট হইয়া থাকে ৷ যাবৎ মানবের বদনে ও শীর্ষে তুলসীদল বিরাজিত না হয়, তাবৎ তদীয় দেহে পাতক বিদ্যমান থাকে ৷ অমৃত হইতে সমুদ্ভুতা ধাত্রী, হরিপ্রিয়া তুলসী, এই উভয়কে স্মরন, কীর্তন, চিন্তন ও ভক্ষন করিলে উহারা নিখিল কামদায়িনী হইয়া থাকেন ৷ ভগববান যমকে বলিয়াছেন যে ব্যক্তি কোন কালে কিছুমাত্র পুণ্যসঞ্চয় করে নাই, অথচ নিখিল মহাপাপে লিপ্ত, তুলসীপত্র ভক্ষন করিলে তাহারও মুক্তি লাভ হয় ৷ ব্যাধ স্বীয় দেহে তুলসীদল ভক্ষন করিয়া প্রান পরিহারান্তে নি:সন্দেহ মদীয় লোকে গমন করিয়াছে ৷ পবিত্রা দ্বাদশী তিথীতে উপবাসী থাকিয়া পারনদিনে তুলসীদল ভক্ষন করিলে অষ্টসংখ্য অশ্বমেধানুষ্ঠানের ফল হইয়া থাকে এবং তুলসীর পতিত দল ও বিগলিত সলিল পবিত্র করে আর তুলসীমূলগত মৃত্তিকা ভালতটে লগ্ন হইলে নিখিল পাপ বিদূরিত হইয়া যায় ৷ তুলসীদলের মাহাত্ম্য এবংবিধ হইলেও বৈষ্ণবেরা শ্রী হরিকে প্রদান না করিয়া উহা কদাচ গ্রহন করিবেন না ৷
"জয় বৃন্দাজী"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন